মৌয়ালদের সঙ্গে সুন্দরবন
আমাদের সুন্দরবনের নানান অমূল্য সম্পদের মধ্যে মধু অন্যতম। পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালিনী জঙ্গল লাগোয়া লোকালয়ে এই ‘মধু’র উপর নির্ভর করে একদল লোকের বসবাস গড়ে উঠেছে। যারা ‘মৌয়াল’ নামে পরিচিত। সুন্দরবনে প্রতিবছর পয়লা এপ্রিল থেকে শুরু হয় মৌয়ালদের মধু সংগ্রহ অভিযান। বহুকাল ধরে তারা নিজস্ব পদ্ধতিতে বাঘের ভয় জয় করে মধু নিয়ে আসেন গভীর বন থেকে।
জঙ্গলে যাওয়ার আগে স্বজনদের কাছ থেকে বিদায় নিচ্ছেন মৌয়ালরা। ছবি: মুস্তাফিজ মামুন/ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জঙ্গলে যাওয়ার আগে স্বজনদের কাছ থেকে বিদায় নিচ্ছেন মৌয়ালরা। ছবি: মুস্তাফিজ মামুন/ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
জঙ্গলে যাওয়ার আগে মৌয়ালদের প্রার্থণাসভা। ছবি: মুস্তাফিজ মামুন/ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জঙ্গলে যাওয়ার আগে মৌয়ালদের প্রার্থণাসভা। ছবি: মুস্তাফিজ মামুন/ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
দাঁড় টেনে মৌয়ালরা যাচ্ছেন বনে। ছবি: মুস্তাফিজ মামুন/ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম দাঁড় টেনে মৌয়ালরা যাচ্ছেন বনে। ছবি: মুস্তাফিজ মামুন/ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
জঙ্গলে মৌচাক খুঁজছেন মৌয়ালরা। ছবি: মুস্তাফিজ মামুন/ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জঙ্গলে মৌচাক খুঁজছেন মৌয়ালরা। ছবি: মুস্তাফিজ মামুন/ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
মৌচাকের খোঁজে পর্যটক। ছবি: মুস্তাফিজ মামুন/ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম মৌচাকের খোঁজে পর্যটক। ছবি: মুস্তাফিজ মামুন/ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
বুড়িগোয়ালিনী জঙ্গলে পরিপূর্ণ মৌচাক। ছবি: মুস্তাফিজ মামুন/ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম বুড়িগোয়ালিনী জঙ্গলে পরিপূর্ণ মৌচাক। ছবি: মুস্তাফিজ মামুন/ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
মৌচাকের খোঁজে পর্যটক। ছবি: মুস্তাফিজ মামুন/ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম মৌচাকের খোঁজে পর্যটক। ছবি: মুস্তাফিজ মামুন/ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
ধোয়া দিয়ে চাক থেকে মৌমাছি তাড়াচ্ছেন মৌয়াল। ছবি: মুস্তাফিজ মামুন/ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ধোয়া দিয়ে চাক থেকে মৌমাছি তাড়াচ্ছেন মৌয়াল। ছবি: মুস্তাফিজ মামুন/ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
চাক কেটে মধু সংগ্রহ করছেন মৌয়ালরা। ছবি: মুস্তাফিজ মামুন/ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম চাক কেটে মধু সংগ্রহ করছেন মৌয়ালরা। ছবি: মুস্তাফিজ মামুন/ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
মধু সংগ্রহ শেষে ফিরছেন মৌয়ালরা। ছবি: মুস্তাফিজ মামুন/ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম মধু সংগ্রহ শেষে ফিরছেন মৌয়ালরা। ছবি: মুস্তাফিজ মামুন/ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
বুড়িগোয়ালিনী ফরেস্ট অফিস থেকে অনুমতি নিয়ে শত শত মৌয়াল এ অঞ্চলে মধু সংগ্রহ করে। সুন্দরবন ভ্রমণের সঙ্গে মৌয়ালদের এই মধু সংগ্রহ দেখে নিতে পারেন আপনিও।
বৈচিত্র্যে ভরা সুন্দরবন। গ্রীষ্মের শুরুতে এ বনের গাছে গাছে ফুটতে শুরু করে হরেক পদের ফুল। খলিশা, সুন্দরী, বাইন, পশুর, গেওয়া, কেওড়া, হেতাল, কাঁকড়া, গর্জন, ধুন্দল আরও কতশত চেনা অচেনা গাছে ফুল ফোটে, ঘ্রাণ ছড়িয়ে দেয় বনের আকাশে বাতাসে। ফুল থেকে মধু সংগ্রহ করে মৌমাছির ঝাঁক চাক বাঁধে গাছে গাছে।
মধু সংগ্রহে বনে যাত্রার আগের দিন সবাই প্রয়োজনীয় কেনাকাটা করেন বুড়িগোয়ালিনী বাজারে। পয়লা এপ্রিল যাত্রা শুরুর আগে মৌয়ালদের বনের রাজস্ব আদায়সহ কিছু আনুষ্ঠানিকতা শেষ করেই নৌকা ছুটাতে হয় বনের উদ্দেশ্যে।
যাত্রার আগে সবাই পরিবার পরিজন থেকে বিদায় নেন। কারও কোনও ঋণ থাকলে সেটা পরিবারের সদস্যদের জানিয়ে দেন। এ যাত্রায় সবার মধ্যেই না ফেরার একটা শঙ্কা কাজ করলেও পেশার তাগিদে সবাই ছোটেন বনে।
যাত্রা শুরুর আগে একটি প্রার্থনা সভার মাধ্যমে মৌয়ালরা মধু সংগ্রহ শেষে নিরাপদে ফিরে আসার আকুতি জানান প্রভুর কাছে। এরপর প্রত্যেক মৌয়ালের হাতে বেঁধে দেয়া হয় লাল কাপড়। তাদের বিশ্বাস এ কাপড় বিপদ-আপদ, বিশেষ করে বনের রাজার (বাঘ) হাত থেকে রক্ষা করবে তাদের।
চাক কেটে মধু সংগ্রহ করছেন মৌয়ালরা। ছবি: মুস্তাফিজ মামুন/ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
মধু সংগ্রহ শেষে ফিরছেন মৌয়ালরা। ছবি: মুস্তাফিজ মামুন/ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
সব আনুষ্ঠানিকতা শেষে সুন্দরবনের খালের ভিতর দিয়ে মৌয়ালরা নৌকা চালানো শুরু করে। ঢুকে যেতে থাকেন গভীর জঙ্গলে। বন বিভাগ তিন মাসের জন্য মৌয়ালদের বনে মধু সংগ্রহের অনুমতি দিয়ে থাকে। একেকবারে ১৫ দিনের জন্য অনুমতি পান তারা।
৭ থেকে ১৩জন মৌয়াল থাকেন সাধারণত একেকটি দলে। বনে পৌঁছে একজনকে নৌকা পাহারায় রেখে সবাই ঢুকে পড়েন ভেতরে। মৌমাছির হুল ফুটানো থেকে বাঁচাতে গামছা দিয়ে চোখ-মুখ বেঁধে নেন। মৌয়ালদের চোখ থাকে গাছের ডালে ডালে।
সবাই খুঁজে ফেরেন মধু ভরা মৌচাক। চাক পেলে সবাই সমস্বরে বলেন ‘আল্লাহ আল্লাহ বলরে’। চাক ভাঙার সিদ্ধান্ত নেন দলনেতা, মৌয়ালরা যাকে বলেন বহরদার। তিনি আগে পরখ করে নেন চাকটি আগের কাটা কিনা। কারণ একবার কাটা চাক দ্বিতীয়বার কাটা হয়না, সে চাকের মৌমাছিরা খুব বেশি হিংস্র হয়।
সবার হাতে থাকে দা ও ধামা। বহরদার অভিজ্ঞ মৌয়াল। বাতাসের গতি, মৌমাছির উপস্থিতি ইত্যাদি লক্ষ করে মৌচাকের অবস্থান খুঁজে বের করেন তিনি। সাধারণত গাছের পাতায় মৌমাছির মল কিংবা মৌমাছির উড়াউড়ি দেখে মৌচাকের খোঁজ পাওয়া যায়।
বহরদারের অনুমতি মিললে গাছে চড়ে মৌচাকে আগুনের ধোয়া দেন একজন। অন্যরা দা দিয়ে কাটেন চাক। নিচে বেতের তৈরি ধামা পেতে কাটা চাক ধরেন অরেকজন। এভাবেই জঙ্গলে জঙ্গলে মধু সংগ্রহে ব্যস্ত থাকেন মৌয়ালরা।
সংগ্রহ শেষে মধু নিয়ে নৌকায় ফেরেন তারা। মাটির বড় মটকিতে রাখেন সংগ্রহ করা চাকসহ মধু। প্রথম কাটা চাকের মধুর কিছু অংশ নৌকার মাথায় মেখে দেন তারা। বাকিটা সবাই মিলে খেয়ে ফেলেন।
ঢাকার কল্যাণপুর গাবতলী থেকে সাতক্ষীরা এক্সপ্রেস কিংবা এসপি গোল্ডেন লাইন বাসে যেতে হবে সাতক্ষীরা। সেখান থেকে বাসে শ্যামনগর হয়ে বুড়িগোয়ালিনী। তারপরে বুড়িগোয়ালিনী ফরেস্ট অফিসে রাজস্ব প্রদান করে বনরক্ষী নিয়ে জঙ্গলে প্রবেশ করতে হবে। জঙ্গলে যেতে লাগবে নৌকা। বুড়িগোয়ালিনী থেকে বনে যাওয়ার জন্য নৌকা ভাড়া পাওয়া যাবে। তবে থাকার কোনও ব্যবস্থা নেই। তাই রাত কাটাতে হবে নৌকায়।
ব্যক্তিগত ব্যবস্থাপনায় সুন্দরবনে ভ্রমণে যাওয়া কষ্টসাধ্য ও ঝামেলার ব্যাপার।
জঙ্গলে মৌচাক খুঁজছেন মৌয়ালরা। ছবি: মুস্তাফিজ মামুন/ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
মৌচাকের খোঁজে পর্যটক। ছবি: মুস্তাফিজ মামুন/ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
তবে ঝক্কি এড়িয়ে ভ্রমণ করতে চাইলে এ ভ্রমণে কোনও অভিজ্ঞ ভ্রমণসংস্থার সহায়তা নিতে হবে। প্রতিবছর মৌয়ালদের সঙ্গে ঘুরে ঘুরে সুন্দরবনের ভেতরে এসব রোমাঞ্চকর মধু সংগ্রহের দৃশ্য দেখার ব্যবস্থা করে থাকে বেসরকারী ভ্রমণ সংস্থা বেঙ্গল ট্যুরস লিমিটেড। ৩১ মার্চ খুলনা থেকে যাত্রা শুরু করে আবার ৩ এপ্রিল সন্ধ্যায় খুলনা পৌঁছে দেবে তারা। ৪ রাত ৪ দিনের এ ভ্রমণে জনপ্রতি খরচ হবে ১০ হাজার ৫শ’ টাকা। বিদেশিদের জন্যে ১৫ হাজার টাকা। প্যাকেজ মূল্যে অন্তর্ভুক্ত বেঙ্গলের নিজস্ব জলযানে খুলনা-সুন্দরবন-খুলনা ভ্রমণ। লঞ্চে থাকা, খাওয়া, সুন্দরবনের রাজস্ব, বনরক্ষী, গাইড সার্ভিস ইত্যাদি। যোগাযোগ: বাড়ি-৪৫, রোড-২৭, ব্লক-এ, বনানি, ঢাকা। যোগাযোগ: ০১৭২০৫৬২৪১৩
প্রয়োজনীয় তথ্য
সুন্দরবনের বুড়িগোয়ালিনী এলাকার জঙ্গলে মানুষ খেকো বাঘের আনাগোনা বেশি। বনের কোথাও তাই নিরাপত্তা কর্মী ছাড়া প্রবেশ করা যাবে না। এ জায়গায় মশা ও পোকা মাকড়ের উপদ্রবও আছে। সঙ্গে তাই পতঙ্গ নিরোধক ক্রিম নিতে ভুলবেন না। মৌমাছির কামড় থেকে বাঁচতে সবচেয়ে বেশি প্রয়োজন নেট ঘেরা হ্যাট। এছাড়া শরীরের কোনও অংশই যেন খালি না থাকে সেদিকেও খেয়াল রাখতে হবে।
সেজন্য প্যান্টের নিচের অংশ বুট-জুতার ভেতরে ঢুকিয়ে দেওয়া যেতে পারে। ফুল হাতার টি-শার্ট পরে হাতে পড়তে হবে পাতলা মোজা। এছাড়া ভ্রমণকালীন কিছু বিষয়ে খেয়াল রাখা জরুরি। বনের মধ্যে কোনও রকম পলিথিন, প্লাস্টিক বোতল, চিপস, বিস্কুটের প্যাকেট ফেলবেন না। বনে ভেতরে ধূমপান করবেন না।
জঙ্গলে যাওয়ার আগে মৌয়ালদের প্রার্থণাসভা। ছবি: মুস্তাফিজ মামুন/ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
দাঁড় টেনে মৌয়ালরা যাচ্ছেন বনে। ছবি: মুস্তাফিজ মামুন/ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
কেমুফ্লাজ ট্রাউজার, জাঙ্গল-বুট, ফুল হাতা টি-শার্ট, নেট ঘেরা ক্যাপ, দূরবিন, ক্যামেরা, পর্যাপ্ত মেমোরি কার্ড, জাঙ্গল বুট, হাত মোজা, পা মোজা, রোদ টুপি বা হ্যাট, ছাতা, হেড ল্যাম্প কিংবা টর্চ, পতঙ্গ নিরোধক ক্রিম, প্রয়োজনীয় অষুধ-পত্র, মানচিত্র, জিপিএস ইত্যাদি।
মধু তথ্য
মৌয়ালরা তাদের সংগৃহীত মধু বিক্রির জন্য পসরা সাজান সাতক্ষীরার বুড়িগোয়ালিনী সংলগ্ন গাবুরা গ্রামে। এখানে মান অনুযায়ী ৩৫০-৮০০ টাকা মূল্যে বিক্রি হয় প্রতি কেজি মধু।
সুন্দরবনের সবচেয়ে ভালো মানের মধু খোলসী ফুলের ‘পদ্ম মধু’। মানের দিক থেকে এরপরেই গরান ও গর্জন ফুলের ‘বালিহার মধু’। মৌসুমের একেবারে শেষে আসা কেওড়া ও গেওয়া ফুলের মধু অপেক্ষাকৃত কম সুস্বাদু।
