২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে তরুণ ডিজাইনারদের পোশাক প্রদর্শনী

চট্টগ্রামে আগামী ১৫ ফেব্রুয়ারি থেকে অনুষ্ঠিত হতে যাচ্ছে তরুণ ডিজাইনারদের পোশাক প্রদর্শনী।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Feb 2014, 10:02 PM

Updated : 01 Sep 2026, 12:24 PM

চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গনে পাঁচ দিনব্যাপী ‘ইয়াং ডিজাইনার ফেস্টিভাল’ অনুষ্ঠিত হবে।

সোমবার বিকালে নগরীর একটি রেস্টুরেন্টে ইয়াং ডিজাইনার অ্যাসোসিয়েশনের সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ১৫ ফেব্রুয়ারি সকাল ১০টায় উৎসবের উদ্বোধন করবেন ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ।

১৭ ফেব্রুয়ারি বিকাল ৫টায় অনুষ্ঠিত হবে সম্মাননা প্রদান অনুষ্ঠান ও লাইফ স্টাইল শো।

উৎসবে থাকছে পোশাক প্রদর্শনী, কথামালা ও বরেণ্যদের সঙ্গে আড্ডা।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, ইয়াং ডিজাইনার অ্যাসোসিয়েশনের সমন্বয়কারী শোয়েব শাহ, উৎসবের ব্যবস্থাপনা সহযোগী প্রতিষ্ঠান মিডিয়াগ্রাফির পরিচালক খালেদ হাসান, পারসোনার ব্রাঞ্চ ইনচার্জ ফাতেমা মাহমুদ ও উৎসব সমন্বয়কারী সাফকাত জাহান।

উৎসবের ব্যবস্থাপনা সহযোগিতায় থাকছে মিডিয়াগ্রাফি। মিডিয়া পার্টনার দ্যা ডেইলি স্টার, বিউটি পার্টনার পারসোনা এবং রেডিও পার্টনার রেডিও টুডে।