র্যাডিসনে চলছে থাই ফুড ফেস্টিভাল
র্যাডিসন হোটেলের ওয়াটার গার্ডেন ব্রাসারি-রেস্তোরাঁয় চলছে থাই ফুড ফেস্টিভাল। উৎসবটি চলবে ডিসেম্বরের ১৫ তারিখ পর্যন্ত।
উৎসবটির উদ্বোধন করেছেন বাংলাদেশে নিযুক্ত থাই রাষ্ট্রদূত মাদুরাপোচানা ইতারং।
থাইল্যান্ডের পাতায়া শহরের মাস্টার শেফ ভিচিয়েন চমসাওয়াত ও তার সহকারী শেফ বুনায়ারাত খুনসাম্বাত এই ফেস্টিভাল পরিচালনা করছেন, সঙ্গে থাকছে সাংস্কৃতিক সন্ধ্যাও।
চমকপ্রদ ব্যপারটি হলো মাস্টার শেফ ভিচিয়েন চমসাওয়াত মাঝে মধ্যেই প্যাড থাই খাবারটি রান্না করেও দেখাচ্ছেন। এ ছাড়াও চাইলেই তার কাছ থেকে জেনে নিতে পারবেন ‘আসল’ থাই খাবার বানানোর গোপন রহস্য!
দুজন সৌভাগ্যবান ব্যক্তিকে র্যাফেল ড্র-তে নির্বাচন করা হবে, পুরস্কার হিসাবে থাকছে বিনা খরছে ঢাকা-ব্যাংকক-ঢাকা রিটার্ন এয়ার টিকেট ও ব্যাংককে ৩ রাত র্যাডিসনের সৌজন্যে থাকা।
আয়োজকদের মতে, থাই খাবার যারা পছন্দ করেন তারা ‘বহুদিন ধরে মনে রাখবেন’ এমন কিছু খাবার চেখে দেখতে পারবেন এই উৎসবে।
ছবি : হাসান বিপুল
