২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ক্যান্সার বিষয়ক সেমিনার

সম্প্রতি চীনের ফুদা ক্যান্সার হাসাপাতালের উদ্যোগে ক্যান্সারের উপর একটি সেমিনার অনুষ্ঠিত হয়। রাজধানীর রূপসী বাংলা হোটেলে আয়োজিত এই সেমিনারে বক্তব্য রাখেন ডা. নিউ লিঝি এবং ডা. মু ফেং।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Sep 2013, 08:33 PM

Updated : 23 Aug 2022, 06:52 PM

এছাড়া বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক (অনকোলজি) ডা. জিল্লুর রহমান ভূঁইয়া মোহনা ডায়াগনস্টিক সেন্টারের পক্ষ থেকে স্বাগত বক্তব্য রাখেন।

সেমিনারে বাংলাদেশে ক্যান্সারে আক্রান্ত রোগিদের বিশেষ সেবা প্রদান, সেই সঙ্গে ক্যান্সারের চিকিৎসা বিষয়ে বিভিন্ন আলোচনা হয়।

পরে চীন থেকে আগত চিকিৎসকরা তালিকাভুক্ত রোগিদের মোহনা ডায়াগনস্টিকে ক্যান্সার বিষয়ে বিভিন্ন পরামর্শ প্রদান করেন।