২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

একসঙ্গে দুটি নাইটকুইন

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Aug 2013, 08:53 AM

Updated : 23 Aug 2022, 06:45 PM

১৮ অগাস্ট রাত সাড়ে ১০টায় মো. আব্দুল মোকাদ্দেমের শখের বাগানে দুটি নাইটকুইন ফুল একসঙ্গে ফুটেছে। এই ফুল এমনিতেই দুষ্প্রাপ্য। সেইসঙ্গে দুটি ফুল দেখতে পাওয়া আরও দুর্লভ বিষয়।

বিটিসিএলের পরিচালক প্রকৌশল মোকাদ্দেম জানান, “প্রায় ৪ বছর আগে আমার বড়বোন নাইটকুইন গাছগুলো দিয়েছিলেন। প্রতি বছর ১টি বা ২টি ফুল ফোটে। ভালো মতো যত্ন নেওয়ায় পর থেকে একসঙ্গে কয়েকটি ফুল ফুটছে। মাস খানেক আগেও চারটি কুঁড়ি ধরেছিল। পাখি তিনটি কুঁড়ি নষ্ট করে। যে গাছে এবার ফুল ফুটল সেটি গত বছর দিয়েছিলেন আমার মেজবোন। এ গাছেও ৫টি কুঁড়ি ধরেছিল। তবে দুটি নষ্ট হয়ে যায়। প্রথম দিন ১টি ফুল ফোটে। দ্বিতীয় দিন ফোটে ২টি ফুল।”

মগবাজারের টিন্ডটি কলোনির বাসার ছাদে এই প্রকৌশলীর রয়েছে শখের বাগান। ৫ বছর ধরে তিনি এই শখের কাজটি করে যাচ্ছেন। বর্তমানে তার ছাদের বাগানে আছে পেয়ারা, ডালিম, কামরাঙ্গা, লিচু, জামরুলসহ বিভিন্ন ফল ও ফুলের গাছ।