তারকা হোটেলের ইফতার
রোজার সময় খাবারের দোকানগুলো থাকে মহা ব্যস্ত। দুপুরের পর থেকেই শুরু হয়ে যায় ইফতারি তৈরি আর বিক্রি। রাস্তার পাশে বসে যায় অস্থায়ী ইফতারের দোকান। এদিক দিয়ে পিছিয়ে নেই তরকাখচিত হোটেলগুলো। রাজধানীর অন্যতম বড় হোটেলগুলোর ইফতারির আয়োজন নিয়েই এই প্রতিবেদন।
রূপসী বাংলা
পুরান ঢাকার মতো এই হোটেলের একটি ইফতারির নাম ‘বড় বাপের পোলা’। যেটা পাবেন তাদের ‘বিথিকা’ রেস্তোরাঁয়। এখানেই সাজিয়েছে তাদের ইফতারের পসরা।
বিথিকা রেস্তোরাঁয় শাহী ইফতারের তালিকায় আছে জাদুকরি হালিম, শামি কাবাব, কোফতা কাবাব, নেহারি ও কিমা চপ।
আরবী খাবারের মধ্যে পাওয়া যাচ্ছে মাহলাবিয়া, বাসবুসা, হুমোস, কুনাফা, বাকলাভা ইত্যাদি। সঙ্গে থাকছে টাটকা ফলের রস ও শরবত। শাহী ইফতারের সঙ্গে রাতের খাবার খেতে চাইলে খরচ পড়বে ২ হাজার ৪শ’ টাকা।
এছাড়া ইফতারি কিনে নিয়ে যাওয়ার জন্য রয়েছে বিশেষ বক্স। এটি কিনতে গেলে অবশ্যই বিকাল ৩টা থেকে সাড়ে ৫টার মধ্যে যেতে হবে।
তাদের ইফতারের আয়োজনে আছে অ্যারাবিয়ান এবং দেশীয় খাবার। অ্যারাবিয়ান হুমোস, সরমা, কাবসা, লাম্বতাজিন, বাকলাভা, কাতায়েফ। সঙ্গে আছে দেশীয় পদ্ধতিতে তৈরি ছোলা, পেঁয়াজু, বেগুনি, শাহী হালিম, রেশমি-জিলাপি।
ইফতারের পাশাপাশি আছে স্পেশাল ডিনারের ব্যবস্থা। জনপ্রতি খরচ পড়বে ২ হাজার ১শ’ ৫০ টাকা।
ওয়েস্টইন
‘সিজনাল টেস্ট’ রেস্তোরাঁতে সন্ধ্যা ৬টা থেকে থাকছে ইফতারের সঙ্গে বুফে ডিনারের ব্যবস্থা। পুরো রমজান জুড়েই চলবে তাদের এই আয়োজন।
পেঁয়াজু, বেগুনি, পাকোড়া, ফেলাফেল, ছোলা, আলুচপ, পারমেজান (ইতালিয় চিজ) ফিসফিংগার, টেংগ্রি কাবাব, রেশমি পনির টিক্কা কাবাব, মাটন পায়া, চিকেন ও মাটন হালিম, তন্দুরি মাশরুম টিক্কা কাবাব, বাকলাভা, জিলাপি, দইসহ আরও অনেক কিছু।
একজনের জন্য খরচ পড়বে ৪ হাজার ৫শ’ টাকা।
এছাড়াও আছে ইফতারির বিশেষ বক্স। দাম ১ হাজার ৫শ’ ১৮ টাকা। বিকাল ৪টা পর্যন্ত বিক্রি করা হয়।
তাদের ‘ক্যাফে বাজার’ রেস্তোরাঁয় রয়েছে ইফতারের আয়োজন।
বুফে ব্যবস্থায় বিভিন্ন পদের খাবারের মধ্যে আছে-- চিকেন উইং, মাটন কাবাব, চিকেন শাশলিক।
আরও থাকছে বিফ টিক্কা কাবাব, স্পাইসি চিকেন টিক্কা, মিটবল, শ্রিম্প হালিম, পেঁয়াজু, বেগুনি, পাকোড়া, ছোলা।
জনপ্রতি খরচ পড়বে ২ হাজার টাকা।
ছবি : হোটেলগুলোর সৌজন্যে।
