বর্ষার পোশাকে বার্ডস আই
বৃষ্টিতে আরামে পরার মতো পোশাকের পসরা সাজিয়ে বসেছে এই প্রতিষ্ঠান। আছে টি-শার্ট, পোলো শার্ট, ফতুয়া ও শর্ট পাঞ্জাবি।
ঢাকার আজিজ সুপার মার্কেটের বিক্রয় কেন্দ্রে, নিজস্ব ডিজাইনারদের নকশায় তৈরি বর্ষাকালের উপযোগী এসব পোশাক পাইকারি ও খুচরা পাওয়া যাচ্ছে।
পোশাক তৈরিতে ব্যবহার করা হয়েছে আরামদায়ক কাপড়।
