২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নতুন বিক্রয়কেন্দ্র

ঢাকার কেরানীগঞ্জে জেলা পরিষদ মার্কেটে যাত্রা শুরু করলো মুসলিম কালেকশন। নতুন বিক্রয়কেন্দ্রের নাম দেওয়া হয়েছে মুসলিম কালেকশন এক্সক্লুসিভ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jun 2013, 10:44 AM

Updated : 23 Aug 2022, 11:05 AM

২৬ জুন, বুধবার সকালে চিত্রনায়ক আমিন খান এক হাজার বর্গফুট আয়তনের এই নতুন শাখার উদ্বোধন করেন। এ সময় মুসলিম গ্রুপের চেয়ারম্যান মুসলিম আহমেদসহ আমন্ত্রিত অতিথি ও ক্রেতারা উপস্থিত ছিলেন।

অন্যান্য বিক্রয়কেন্দ্রের মতো এই নতুন শাখাতেও পাওয়া যাবে বিভিন্ন রকমের শার্ট। যেগুলোর মধ্যে অন্যতম হল- প্রিমিয়ার কটন, গিজা কটন, পিওর কটন, মুসলিম স্পেশাল, ইজিপশিয়ান কটন।

মুসলিম গ্রুপের চেয়ারম্যান মুসলিম আহমেদ বলেন, “নতুন এ শো-রুম চালু হওয়ায় প্রায় তিনশ মানুষের কর্মসংস্থান হয়েছে।”

উৎকৃষ্ট এবং আন্তর্জাতিক মানের শার্ট পরিবেশনে ক্রেতাদের কাছে মুসলিম কালেকশন দায়বদ্ধ- বলেও জানান তিনি।