২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাবা দিবসে নগরদোলা

১৬ জুন বাবা দিবস উপলক্ষে এই বুটিক হাউজটি নিয়ে এসেছে নতুন পোশাক। পিতাপুত্রের পোশাকে একই রকম নকশা কেটেছে তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jun 2013, 02:14 AM

Updated : 23 Aug 2022, 10:58 AM

তাদের এই আয়োজনের নাম দিয়েছে ‘আমি, ভাইয়া আর বাবা’।

এই আয়োজনে রয়েছে বাবা, মেয়ে এবং ছেলের একই রকম পোশাক। একই রংয়ের কাপড় ও নকশায় তৈরি করা এসবের মধ্যে আছে-- বাবা ও ছেলের জন্য পাঞ্জাবি এবং মেয়ের জন্য কুর্তি।

বাবার সঙ্গে সন্তানও যাতে বাবা দিবসে আনন্দঘন সময় কাটাতে পারে তার জন্যই নগরদোলার এই আয়োজন।

পোশাকগুলো পাওয়া যাবে নগরদোলার সব বিক্রয়কেন্দ্রে।