২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চরকার পোশাকে ছাড়

ফ্যাশন হাউজ চরকা তাদের পণ্যের উপরে দিচ্ছে গ্রীষ্মকালীন মূল্যছাড়। সবার কাছে গরমে পরার উপযোগী পোশাক পৌঁছে দিতেই তাদের এই আয়োজন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jun 2013, 02:06 AM

Updated : 23 Aug 2022, 10:57 AM

৫০ শতাংশ পর্যন্ত মূল্যছাড়ে পাওয়া যাবে গ্রীষ্মের উপযোগী সব পোশাক।এই সুযোগ চলবে ১৫ জুন পর্যন্ত।

পোশাকের মধ্যে আছে সালোয়ার-কামিজ, পাঞ্জাবি, ফতুয়া, শার্ট, শিশুদের পোশাক ও হোম টেক্সটাইল।

চরকার বিক্রয়কেন্দ্র রয়েছে- অরচার্ড পয়েন্ট (মিরপুর রোড), আনাম র‌্যাঙ্গস প্লাজা (সাত মসজিদ রোড) ও বেইলী রোডের বেইলী ফিয়েস্তায়।