২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ক্যানভাসে শান্তির পরশ

বিপাশা হায়াত অভিনয়, লেখা, উপস্থাপনার পাশপাশি নিয়মিত করেন আঁকাআঁকির চর্চা। এবার তার নিয়মিত চর্চার কিছু কাজ নিয়ে আরও পাঁচজনের সঙ্গে যোগ দিয়েছেন ‘পিস’ নামের দলীয় প্রদর্শনীতে।

চিন্তামন তুষার চিন্তামন তুষার

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 May 2013, 01:58 AM

Updated : 23 Aug 2022, 10:50 AM

এ বিষয়ে তিনি বলেন, “আমি নিয়মিতই কাজ করছি, সেই কাজের অংশ হিসেবে এই দলীয় প্রদর্শনী। এখানে আরও পাঁচজনের কাজ থাকছে।”

প্রদর্শনী করার উদ্দেশ্য নিয়মিত চর্চার মধ্যে থাকা। চর্চা করতে গেলে কিছু কাজ জমে যায়। এর থেকে কিছু প্রদর্শন করতেই হয়। এমন কথা জানিয়ে প্রদর্শনীর নামকরণ নিয়ে তিনি বলেন, “আসলে শান্তির রূপ ফুটিয়ে তোলার চেষ্টা করেছি আমাদের প্রদর্শনীতে।”

তিনি আরও বলেন, “এটি আমাদের ছয়জনের দলীয় প্রর্দশনী। আমার কাজ থাকছে পাঁচটি।”

অংশগ্রহণকারী অন্যান্য শিল্পীরা হলেন, আফরোজা জামিল কঙ্কা, মাকসুদা ইকবাল নিপা, মোহাম্মাদ ইকবাল, রেবেকা সুলতানা ও পিযুস কান্তি।

মহাখালী নিউ ডিওএইচএস-এর গ্যালারি কসমস-এ ২৪ মে থেকে শুরু হওয়া ‘পিস’ প্রদর্শনী চলবে ২ জুন পর্যন্ত।