২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কান যাচ্ছেন জয়া

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Apr 2013, 02:45 PM

Updated : 25 Apr 2022, 06:38 PM

‘৬৬তম কান ফিল্ম ফেস্টিভ্যাল’-এ যাচ্ছেন অভিনয় শিল্পী জয়া আহসান।

এ বিষয়ে জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত শিল্পী জয়া ফেইসবুকের এক স্টেটাস আপডেইটে জানান “কানের মতো বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ চলচ্চিত্র উৎসব থেকে আমন্ত্রণ পাব কখনো ভাবিনি। এটা আমার অভিনয়জীবনের একটা বড় স্বীকৃতি। আমি এই আনন্দ সবার সাথে শেয়ার করতে চাই... সবাই আমার জন্য দোয়া করবেন।” (বিস্তারিত পড়তে ক্লিক করুন)