স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘স্মৃতিময় বাড়ির মৃত্যু’
বাড়িটি ঘিরে ছিলো শহীদ বুদ্ধিজীবী, সাংবাদিক শহীদুল্লাহ কায়সার ও চলচ্চিত্রকার জহির রায়হানের নানা স্মৃতি। সেই বাড়িটি এখন আর নেই। তা ভেঙ্গে ফেলা হয়েছে। তবে বাড়িটি সংরক্ষণ করা যেতো। তা করা হয়নি। সেই বাড়ির কথা নিয়েই তৈরি হচ্ছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘স্মৃতিময় বাড়ির মৃত্যু’। সম্প্রতি এই চলচ্চিত্রটির শুটিং করেছেন পরিচালক শ্রাবন্ত হাবিব। এটি তৈরি হচ্ছে টপ সিক্রেট ফিল্মসের ব্যানারে। (বিস্তারিত পড়তে ক্লিক করুন)
