২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মৌসুমীর ‘বিবাহ প্রস্তাব’

অভিনেত্রী মৌসুমী হামিদকে বিয়ে করার প্রস্তাব নিয়ে তার বাবার কাছে গিয়ে হাজির হয়েছেন প্রতিবেশী আসিফ। তার বাবা পাত্রের পরিবার সম্পর্কে জানতে নানা প্রশ্ন করতে শুরু করেন। এক পর্যায়ে তাদের মধ্যে উত্তেজনা তৈরি হয়। জ্ঞান হারান আসিফ। আন্তন চেখভের গল্প অবলম্বনে নির্মিত হয়েছে নাটক ‘বিবাহ প্রস্তাব’। এতে বিয়ের কনের ভূমিকায় অভিনয় করেছেন লাক্স-চ্যানেল আই সুপারস্টার খ্যাত মৌসুমী। এর চিত্রনাট্য লিখেছেন প্রসুন রহমান। পরিচালনা করেছেন শুভ্র আহমেদ।

রাশেদ শাওন

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Apr 2013, 02:09 PM

Updated : 25 Apr 2022, 06:35 PM

এতে আরো অভিনয় করেছেন রিপন নাথ, রহমত আলী, পীযুষ বন্দোপাধ্যায়, চিত্রলেখা গুহ প্রমুখ। 

মৌসুমী এ বিষয়ে বলেন, ‘দারুণ উপভোগ্য একটি গল্প। অনেক মজার বিষয় রয়েছে। এতে দেখা যাবে, আমার বাবা প্রথমে বিয়ের প্রস্তাব দানকারী ছেলেটিকে সাদরে আমন্ত্রণ জানালেও আলাপ আলোচনায় পারিবারিক ঐতিহ্য নিয়ে কথা বলতে বলতে একসময় আসিফের উপর ক্ষেপে যান। আসিফও নিজের পরিবারের সম্মান ক্ষুণœ করতে চায় না। তুমুল ঝগড়ায় জড়িয়ে পড়ে দু’জন। এক পর্যায়ে আসিফ অজ্ঞান হয়ে যায়। তবে কিছুক্ষণ পর সুস্থ হয়ে আবার ঝগড়া শুরু করে। এই গল্পের শেষটুকু আর বলতে চাই না। আশা করছি নাটকটি দর্শকের ভালো লাগবে।’

১২ এপ্রিল, শুক্রবার রাত ৭ টা ৪০ মিনিটে মাছরাঙা টেলিভিশনে প্রচারিত হবে নাটকটি।