নববর্ষে ‘শেষ বিকেলের মেঘ’
পহেলা বৈশাখে সম্প্রচারের জন্য সম্প্রতি নির্মিত হয়েছে দেওয়ান শামসুর রকিবের লেখা নাটক ‘শেষ বিকেলের মেঘ’। এটি পরিচালনা করেছেন কৌশিক শংকর দাস। অভিনয় করেছেন তিশা, নিশো, তানভীর, শান্তা প্রমুখ।
কৌশিক শংকর দাস বলেন, ‘পহেলা বৈশাখ বাঙালির জাতীয় চেতনার অংশ। বাঙালির উৎসব মুখর দিনটির জন্য তাদের আনন্দের অনুসঙ্গে নতুন মাত্রা যোগ করতেই নাটকটি তৈরি করেছি। আশা করছি দর্শক নাটকটি উপভোগ করবেন।’
কৌশিক শংকর আরো বলেন, এতে বর্ষার চরিত্রে অভিনয় করেছেন তিশা। চরিত্রটির বিশেষ দিক হলো, তার মনে হতে থাকে তাকে কেউ গুরুত্ব দিচ্ছেনা। এজন্য ভিতর ভিতর সে কষ্ট পেতে থাকে। এই পরিস্থিতি থেকে মুক্তি পেতে সে শহর ছেড়ে চলে যায় তার বাবার কাছে। একাকী বর্ষা নিজেকে নিয়ে ভাবে। স্কুলে পড়াতে গিয়ে একসময় বর্ষা বুঝতে পারে সে সুখী। রিফাত তাকে খুবই ভালোবাসে। সে অহেতুক সমস্যার সৃষ্টি করেছে। সকলের মনোযোগ আকর্ষণ করা একটি বিরাট ক্ষমতা। এটা সকলে অর্জন করতে পারেনা।’
বাংলাভিশনের অনুষ্ঠান বিভাগের সুত্রে জানা গেছে, নাটকটি প্রচারিত হবে পহেলা বৈশাখ, ১৪ এপ্রিল রাত ৮ টা ৫৫ মিনিটে।
