২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ধারাবাহিক ‘চৌমহল’

১০ এপ্রিল, বুধবার থেকে প্রচার শুরু হচ্ছে ধারাবাহিক নাটক ‘চৌমহল’-এর। আরটিভির জন্য লিটু সাখাওয়াতের চিত্রনাট্যে নাটকটি পরিচালনা করেছেন সকাল আহমেদ।

চিন্তামন তুষার চিন্তামন তুষার

প্রদায়ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Apr 2013, 01:52 AM

Updated : 13 Oct 2022, 02:49 PM

আর এতে অভিনয় করেছেন আবুল হায়াত, মিলন, ওয়াহিদা মল্লিক জলি, মিশু সাব্বির, ড.ইনামুল হক, শর্মিলী আহমেদ, নওশীন, মীর সাব্বির, নোভা, রহমত আলী, প্রাণ রায়, শিরীন আলম, কে.এস ফিরোজ, চিত্রলেখা গুহ, আফরীন, হুমায়রা হিমু, আরফান প্রমুখ।

এ বিষয়ে পরিচালক গ্লিটজকে জানিয়েছেন, নাটক ‘চৌমহল’ হচ্ছে চার বৃদ্ধর গল্প। বাংলাদেশের চার অঞ্চলের এই চার বৃদ্ধ উত্তরায় নিজেদের বাড়ি করেছেন। একজন ঢাকার আদি বাসিন্দা, একজন এসেছেন রংপুর থেকে, একজন এসেছেন বরিশাল থেকে আরেকজন এসেছেন নোয়াখালী থেকে। চারজনের মধ্যে দারুণ সখ্যতা। কারণ একটাই চারজন প্রায় একই রকম কৃপণ। চারজনেরই পরিবার আছে। পরিবারে স্ত্রী-পুত্র-কন্যা আছে। কৃপণতার কারণে সকলই এদের উপর অতিষ্ট। এরা চার বাড়িতে এক কাজের ছেলে আর এক কাজের মেয়ে রেখেছে। যারা আবার এক বাড়ির খবর আরেক বাড়িতে পৌঁছে দেয়। সে নিয়ে হয় নানা কান্ড।

সোম থেকে বুধবার সপ্তাহে তিনদিন রাত ৮টা ১৫মিনিটে ‘চৌমহল’ নাটকটি প্রচার করা হবে বলে জানিয়েছেন আরটিভির পিআরও আলভিয়া তানজিন।