২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বৈশাখীতে আসছে দু’টি ধারাবাহিক

১৫ এপ্রিল থেকে ‘নায়িকা উপাখ্যান’ ও ‘সংঘাত’ নামে দু’টি ধারাবাহিক প্রচার শুরু করবে বৈশাখী টেলিভিশন। নাটক দু’টি পরিচালনা করেছেন রুলিন রহমান ও সাজ্জাদ হোসেন দোদুল।

চিন্তামন তুষার চিন্তামন তুষার

প্রদায়ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Apr 2013, 11:00 AM

Updated : 23 Aug 2022, 10:30 AM

এ বিষয়ে বৈখাশী টেলিভিশনের মিডিয়া রিলেশন্স নির্বাহী শরীফউদ্দীন আহমেদ গ্লিটজকে জানিয়েছেন, ‘নতুন ধারাবাহিক হিসেবে ‘নায়িকা উপাখ্যান, সংঘাত নাটক দু’টির প্রচার সময় এখনো নির্ধারণ করা হয়নি। তবে ১৫ তারিখ থেকেই প্রচার করা হবে।’

শরীফ নাটক দু’টি সম্পর্কে আরো জানিয়েছেন, নায়িকা উপাখ্যান’ রচনা ও পরিচালনা করেছেন রুলিন রহমান। এতে অভিনয় করেছেন মামুনুর রশীদ, মৌ, সামস্ সুমন, বন্যা মির্জা, জিতু আহসান, সীমানা, ইন্তিখাব দিনার, আফরোজা বানু, তুষার, আজাদ আবুল কালাম, সাজু খাদেম, মৌসুমী প্রমুখ।

এক চিত্র পরিচালকের হত্যার তদন্তকে কেন্দ্র করে নানা রহস্যের জট নিয়ে ‘নায়িকা উপাখ্যান’ নাটকটি প্রতিদিনের ধারাবাহিক হিসেবে প্রচারের উদ্দেশ্যে নির্মিত হয়েছে।

পাবিারিক দ্বন্দ্ব-সংঘাত, হত্যাকে কেন্দ্র করে নির্মিত নাটক ‘সংঘাত’ রচনা ও পরিচালনা করেছেন সাজ্জাদ হোসেন দোদুল। অভিনয় করেছেন আহমেদ শরীফ,  আহমেদ রুবেল, সাব্বির আহমেদ, শাহেদ শরীফ খান, সুজাতা, হোমায়রা হিমু, বন্যা মির্জা, চৈতি প্রমুখ।