২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘আমার আমি’তে আসিফ ও ইবরার

৬ এপ্রিল, শনিবার প্রচার হবে বাংলাভিশনের আড্ডামূলক অনুষ্ঠান ‘আমার আমি’। অনুষ্ঠানে এবারের অতিথি হিসেবে আড্ডা দিয়েছেন আসিফ আকবর ও ইবরার টিপু। অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন রুমানা মালিক মুনমুন। প্রযোজনা করেছেন সাজ্জাদ হুসাইন।

চিন্তামন তুষার চিন্তামন তুষার

প্রদায়ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Apr 2013, 02:58 PM

Updated : 25 Apr 2022, 06:33 PM

প্রযোজক সাজ্জাদ গ্লিটজকে জানিয়েছেন, ‘অনুষ্ঠানে তাঁরা কথা বলেছেন সঙ্গীতের বিভিন্ন বিষয়সহ বর্তমান ব্যস্ততা নিয়ে। আরো বলেছেন ব্যক্তিজীবনের গল্পসহ নানা গুরুত্বপূর্ণ ঘটনা, জানা অজানা তথ্যসহ ভবিষ্যত পরিকল্পনার কথা।’

‘আমার আমি’র এই পর্বটি বাংলাভিশনে প্রচার হবে ৬ এপ্রিল, শনিবার রাত ৯টা ০৫ মিনিটে।