২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘আরটিভি লুক@মি বৈশাখী ফ্যাশন উৎসব-১৪২০’

পহেলা বৈশাখ উপলক্ষে আরটিভি আয়োজন করেছে ‘আরটিভি লুক@মি বৈশাখী ফ্যাশন উৎসব-১৪২০’। ৫ এপ্রিল সন্ধ্যা ৭টা ৩০মিনিটে ‘আরটিভির বেঙ্গল মাল্টিমিডিয়া স্টুডিও, তেজগাঁও থেকে অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হবে।

চিন্তামন তুষার চিন্তামন তুষার

প্রদায়ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Apr 2013, 03:25 PM

Updated : 23 Aug 2022, 10:29 AM

অনুষ্ঠানের উদ্বোধন করবেন তথ্য মন্ত্রণালয়ের সচিব হেদায়েতুল্লাহ আল মামুন। আরও উপস্থিত থাকবেন আরটিভির চেয়ারম্যান মোরশেদ আলম, ব্যবস্থাপনা পরিচালক হুমায়ুন কবির বাবলু, প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশিক রহমান।

অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করবেন রিজিয়া পারভীন, আঁখি আলমগীর, রিংকু ও পড়শী। লোকনৃত্যে কবিরুল ইসলাম রতন ও তার দল এবং মনিপুরী নৃত্যে তামান্না রহমান ও তার দল। বিশেষ পরিবেশনায় থাকবে দেশীয় পাঁচটি ফ্যাশন হাউজের বৈশাখের বিভিন্ন পোশাকের ক্যাটওয়াক। অনুষ্ঠানটি প্রযোজনা করছেন শাহরিয়ার ইসলাম।