২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘গানে গল্পে বৈশাখ’ উপস্থাপনায় রিজভী

প্রথমবারের মতো টিভি অনুষ্ঠান উপস্থাপনা করছেন নাট্যকার-গীতিকার রেজাউর রহমান রিজভী।

চিন্তামন তুষার চিন্তামন তুষার

প্রদায়ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Apr 2013, 01:14 PM

Updated : 23 Aug 2022, 10:29 AM

পহেলা বৈশাখ উপলক্ষে দেশের একমাত্র মিউজিক বিষয়ক স্যাটেলাইট চ্যানেল সিক্সটিন প্রচার করবে অনুষ্ঠানটি। তার অনুষ্ঠানের নাম ‘গানে গল্পে বৈশাখ’।

এ বিষয়ে রিজভী বলেন, ‘নিয়মিত অতিথি হিসেবে বিভিন্ন টিভি অনুষ্ঠানে অসংখ্যবার উপস্থিত হলেও উপস্থাপনায় এটাই প্রথম। ‘গানে গল্পে বৈশাখ’ অনুষ্ঠানের প্রযোজক নূর আলম মুরাদের আন্তরিক আগ্রহ ও উৎসাহের কারণেই অনুষ্ঠানটি উপস্থাপনা করেছি।’

অনুষ্ঠানে অতিথি হিসেবে দেখা যাবে জনপ্রিয় সংগীতশিল্পী মনির খানকে। রিজভী আরো বলেন, ‘অনুষ্ঠানে মনির খানের সঙ্গে আলাপচারিতার উঠে এসেছে অঞ্জনার সঙ্গে বৈশাখ নিয়ে তার স্মৃতিকথা, অডিও ইন্ডাস্ট্রির বর্তমান অবস্থা, পাইরেসিহ নানা বিষয়।’

রিজভী জানিয়েছেন, মনির খানের সঙ্গে আলাপচারিতার পাশাপাশি অনুষ্ঠানে থাকবে মনির খানের গাওয়া জনপ্রিয় কিছু গানের মিউজিক ভিডিও।

অনুষ্ঠানটি প্রচারের সময় এখনো নির্ধারন করা না হলেও নুর আলম মুরাদ জানিয়েছেন, ‘অনুষ্ঠানটি পহেলা বৈশাখের রাতেই প্রচার হবে।’