স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসবে ‘পথে পথে’
৩ এপ্রিল থেকে শুরু হচ্ছে দু’দিনব্যাপী ৬ষ্ঠ আন্তঃবিশ্ববিদ্যালয় স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসব। রাজধানীর ধানমন্ডিতে অবস্থিত অ্যাডওয়ার্ড এম. কেনেডি সেন্টারে এই উৎসব অনুষ্ঠিত হচ্ছে। উৎসবের দ্বিতীয় দিন বিকেল ৪টায় প্রদর্শিত হবে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘পথে পথে’।
রাজধানীর ফুটপাথে ছোট ছোট ব্যবসা করেন হাজারো ব্যবসায়ী। এরাই মূলত হকার বলে পরিচিত। এসব হকারের ব্যবসার ধরন ও জীবনচিত্র নিয়েই নির্মিত হয়েছে ‘পথে পথে’।
চলচ্চিত্রের অন্যান্য নির্মাতারা হচ্ছেন আরিফুল ইসলাম আরমান, আদনান রহমান, ইমরান নূর ও তাসমিয়া বিল্লাহ। এরা প্রত্যেকেই ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের (ইউল্যাব) মিডিয়া স্টাডিজ অ্যান্ড জার্নালিজম ডিপার্টমেন্টের শিক্ষার্থী।
উৎসবে পথে পথে ছাড়াও ইউল্যাবের শিক্ষার্থী সিউল আহমেদ পরিচালিত ‘বনসাই’ ও রেজওয়ানুল ইসলাম পরিচালিত ‘ভাইরাস ২.২’ নামের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শিত হবে।
এদিকে আয়োজকরা জানিয়েছেন, ‘এই উৎসবে শিক্ষার্থীদের নির্মিত মোট ২২টি চলচ্চিত্র প্রদর্শিত হবে। চলচ্চিত্র বিষয়ক নানা কর্মশালা অনুষ্ঠিত হবে। কর্মশালায় সিনেমাটোগ্রাফি বিষয়ে প্রশিক্ষণ দেবেন কামার আহমেদ সাইমন, স্ক্রিপ্ট রাইটিং বিষয়ে প্রশিক্ষণ দেবেন আবু শাহেদ ইমন এবং সম্পাদনা বিষয়ে প্রশিক্ষণ দেবেন সামির আহমেদ। ৪ এপ্রিল উৎসবের শেষদিনে সন্ধ্যা ৭ টা ৪৫ মিনিটে হবে সমাপনী অনুষ্ঠান।
