২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মরতে বসেছিলেন লানা!

সাবেক বন্ড গার্ল হলিউডি অভিনেত্রী লানা উড জানান, বন্ড সিরিজের ‘ডায়মন্ডস আর ফরেভার’ সিনেমাটির একটি দৃশ্যে অভিনয় করার সময় পানিতে ডুবে প্রায় মরতে বসেছিলেন তিনি। খবর এশিয়ান নিউজ সার্ভিসের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

অদ্বিতী ডি কস্তা, প্রদায়ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Apr 2013, 02:23 AM

Updated : 25 Apr 2022, 06:33 PM

৬৭ বছর বয়সি ওই অভিনেত্রী জানান, সিনেমাটির একটি দৃশ্যে দেখানো হয়েছিলো তার অভিনীত প্লেন্টি ও’টুলি নামক মেয়েটির পা একটি সিমেন্টের ব্লকের সঙ্গে বাঁধা অবস্থায় একটি পুলে ডুবে যাচ্ছে। আর বাস্তবেও ঠিক তাই করা হয়েছিলো।

উড জানান, এক পর্যায়ে ব্লকটি বেশি নিচে তলিয়ে যায় এবং তার শ্বাস নিতে সমস্যা হতে থাকে। তবে ডুবুরিরা তাকে সেখান থেকে উদ্ধার করে আনে।

উড একজন প্রশিক্ষণ প্রাপ্ত স্কুবা ডাইভার ছিলেন। তাই পরবর্তীতে তিনি স্কুবা ট্যাঙ্কের সঙ্গে দৃশ্যটি অভিনয় করেন।