২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অনশন করছেন অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি

১২টা থেকে শুরু করলাম অনশন। ওদেরকে এভাবে রেখে খেতে কষ্ট হয়, বাসায় ঘুমাতে কষ্ট হয়, সারাক্ষণ ছটফট লাগে । এর থেকে মুক্তির উপায় ওদের পাশে থাকা ।

রাশেদ শাওন

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Apr 2013, 11:12 AM

Updated : 23 Aug 2022, 10:29 AM

ওদের সাথে সংহতি প্রকাশ। ১ এপ্রিল বেলা ১ টা ৮ মিনিটে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি তার ফেইসবুক অ্যাকাউন্টে এ ধরনের একটি স্ট্যাটাস দিয়েছেন। তিনি স্ট্যাটাসটিতে আরো লিখেছেন, "আমার অনশন শুরুর অন্যতম কারণ, ওরা এতদিন অনশন করছে কিন্তু সরকার বা কেউ ওদের আশ্বস্ত করে ওদের অনশন ভাঙ্গানোর চেষ্টা করছেনা। আমি এর তীব্র প্রতিবাদ জানাই। এই নীরবতার নিন্দা জানাই।" তবে আন্দোলনের অংশ হিসেবে শহীদ রুমী স্কোয়াডের সদস্যরা জামায়াতের রাজনীতি নিষিদ্ধের দাবিতে যে অনশন করছে তিনি তার পক্ষে নন বলে জানিয়েছেন।

এরপরেই এই অভিনেত্রীর সঙ্গে মোবাইলে যোগাযোগ করা হয় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর বিনোদন পাতা গ্লিটজ এর পক্ষ থেকে।

জ্যোতি গ্লিটজকে বলেন, "আমি আমৃত্যু রাজাকার, জামাত-শিবিরের বিরুদ্ধে লড়াই করে যাবো। আমি আপোষের পক্ষে ন। তবে আমি অনশন করছি। কারণ আমি তাদের কষ্ট মেনে নিতে পারছি না। কেন ওদের পাশে কেউ দাঁড়াচ্ছে না, কেন তাদের দাবির প্রেক্ষিতে সরকার বা কোন মহল তাদের আশ্বাস পর্যন্ত দিচ্ছে না, এর প্রতিবাদেই আমার এই অনশন।"

জ্যোতি আরো বলেন, "আপাতত ছত্রিশ ঘন্টা অনশন করার সিদ্ধান্ত নিয়েছি আমি। এরপরও অবস্থার যদি কোন পরিবর্তন না হয়, তাহলে অনশনের সময় বাড়াবো। তিনি বলেন, আমাকে অনশন করতে দেখে আর একজনও যদি এই প্রতিবাদে সামিল হয়, তাহলেই আমার এই প্রতিবাদ জানানো স্বার্থক হবে।"