২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাভিশনে ‘আনন্দ বেদনার কাব্য’

বাংলাভিশনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রচারিত হবে বিশেষ টক শো ‘আনন্দ বেদনার কাব্য’। অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন মোস্তফা মনোয়ার, আনিসুল হক ও ফরিদুর রেজা সাগর।  অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন বাংলাভিশনের অনুষ্ঠান প্রধান শামীম শাহেদ। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন কাওনাইন সৌরভ।

রাশেদ শাওন

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Mar 2013, 02:41 PM

Updated : 23 Aug 2022, 10:28 AM

সৌরভ বলেন, ‘অতিথিরা বাংলাভিশনের প্রতিষ্ঠাবার্ষিকীকে উপলক্ষ করে একসঙ্গে আড্ডা দিয়েছেন। তাঁদের সময়ে বিটিভিতে কাজ করার নানান গল্প নিয়ে কথা বলার পাশাপাশি বিভিন্ন অনুষ্ঠান ও নাটক নির্মাণের অভিজ্ঞতা নিয়ে আলোচনা করেছেন।’

অনুষ্ঠানটি বাংলাভিশনে প্রচারিত হবে ০১ এপ্রিল, সোমবার রাত ৮টা ১৫ মিনিটে।