আদিবাসী নারীর ‘ভেজা পালকের গান’
সম্প্রতি পার্বত্য অঞ্চলের আদিবাসী নারীদের সাংস্কৃতিক অধিকার নিয়ে নির্মিত হয়েছে তথ্যচিত্র ‘ভেজা পালকের গান’। শনিবার ৩০ মার্চ রাজধানীর গুলশানের লেডিস ক্লাব মিলনায়তনে ‘ভেজা পালকের গানে’র উদ্বোধনী প্রদর্শনী হয়েছে।
ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের (ইউল্যাব) গণমাধ্যম ও সাংবাদিকতা বিভাগের একদল শিক্ষার্থী এই তথ্যচিত্র নির্মাণ করেছেন। প্রদর্শনীতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্প্যানিশ দূতাবাসের ডেপুটি হেড অব মিশন প্যাডরো লিনাস, বেসরকারি উন্নয়ন সংস্থা আইডার বাংলাদেশ প্রতিনিধি সেন্টিয়াগো রডরিগেজ গিল, ইউল্যাবের গণমাধ্যম ও সাংবাদিকতা বিভাগের প্রধান ড. জুড উইলিয়াম হেনিলিও।
তথ্যচিত্রের পরিচালক ও ইউল্যাবের সিনিয়র লেকচারার মুহাম্মদ সাজ্জাদ হোসেন জানান, ‘আদিবাসীদের সাংস্কৃতিক ঐতিহ্য, জীবনধারা, ব্যবসা-বাণিজ্যসহ নানা দিক তথ্যচিত্রে তুলে ধরা হয়েছে। এর মাধ্যমে সাধারণ মানুষ আদিবাসীদের নিয়ে নতুন নতুন বিষয়ে জানতে পারবেন।’
