২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এক মঞ্চে ৬ নির্মাতার আত্মপ্রকাশ

‘বুটিক সিনেমা’-এর ব্যানারে ছয় নির্মাতা এবারে ছয়টি নতুন চলচ্চিত্র তৈরি করতে যাচ্ছেন। প্রতিটি সিনেমা প্রযোজনা করছে ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড। ৩০ মার্চ ঢাকার একটি রেস্টুরেন্টে এই সিনেমাগুলোর পরিচালকদের পরিচয় করিয়ে দেওয়ার পাশাপাশি তাদের নতুন সিনেমার নাম ঘোষণা করা হয়েছে।

রাশেদ শাওন

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Mar 2013, 11:08 AM

Updated : 25 Apr 2022, 06:32 PM

এই ছয় নির্মাতা হলেন অমিভাভ রেজা, আকরাম খান, আদনান আল রাজীব, আবু শাহেদ ইমন, গোলাম কিবরিয়া এবং রবিউল আলম রবি। এদের সিনেমাগুলোর নাম যথাক্রমে- প্রক্সি, কে, প্রজন্ম এক্স, জালালের পিতাগণ, কর্পূর এবং টাকার খেলা।

সিনেমাগুলোর প্রযোজক ফরিদুর রেজা সাগর, ইবনে হাসান খানের পাশাপাশি ৬ নতুন পরিচালকের পক্ষে প্রযোজকের দায়িত্ব পালন করবেন মোস্তফা সরয়ার ফারুকী।

অনুষ্ঠানে অগ্রজদের মধ্যে উপস্থিত ছিলেন চাষী নজরুল ইসলাম, মোহাম্মদ হান্নান, মতিন রহমান, শহিদুল ইসলাম খোকন, শাহ আলম কিরণ, আব্দুস সামাদ খোকন, নূর মোহাম্মদ মনি, গোলাম রাব্বানী বিপ্লব, সামিয়া জামান এবং প্রযোজক পরিবেশক হাবিবুর রহমান খান।

অনুষ্ঠানে অগ্রজরা বলেছেন এই তরুণ তুুর্কিদের হাত ধরেই আমাদের ম্রিয়মান চলচ্চিত্রের বাতি আবারো জ্বলে উঠবে- বাংলাদেশের চলচ্চিত্র তার হারানো গৌরব ফিরে পাবে।

‘রেড কার্পেট শো’ শিরোনামের অনুষ্ঠানটি উপস্থাপনা করেন ফারজানা ব্রাউনিয়া ও পরিচালনা করেন  ইজাজ খান স্বপন।