২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘শুধুই আড্ডা’য় চঞ্চল চৌধুরী

বৈশাখী টেলিভিশনের সেলিব্রেটি টক শো ‘শুধুই আড্ডা’য় এবারের অতিথি অভিনেতা চঞ্চল চৌধুরী। অনুষ্ঠানটি সঞ্চলনা করেছেন ফারহানা নিশো। গ্রন্থনা ও পরিচালনা করেছেন পলাশ মাহবুব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Mar 2013, 02:56 PM

Updated : 25 Apr 2022, 06:32 PM

পলাশ মাহবুব গ্লিটজকে বলেন, ‘এবারের পর্বে অভিনেতা চঞ্চল চৌধুরী বলেছেন, নায়িকা বানানোর ইভেন্ট অনেক। কিন্তু নায়ক বানানোর ইভেন্ট না থাকায় সেভাবে নায়ক তৈরি হচ্ছে না। চঞ্চল বলেন, মিডিয়ায় মেয়েরা একটু বেশি সুবিধা পায়।’

পলাশ আরো বলেন, আড্ডায় তিনি কথা বলেছেন নিজের ক্যারিয়ার, প্রেম-বিয়ে, অভিনয় জীবন, নাটক ও চলচ্চিত্রের বর্তমার অবস্থা, ভবিষ্যত পরিকল্পনাসহ নানা প্রসঙ্গে। এছাড়া অনুষ্ঠানে চঞ্চল বলেছেন তাঁর অজানা আরও নানা কথা। বলেছেন প্রিয় অভিনেত্রীদের কথা, সহঅভিনেত্রীদের কথা। ট্যালেন্ট হান্টের মাধ্যমে শিল্পী তৈরির বিষয়েও দিয়েছেন নিজের মতামত। এসএমএসের মাধ্যমে দর্শকদের পাঠানো নানা প্রশ্নের উত্তর দিয়েছেন এই অভিনেতা।

‘শুধুই আড্ডা’র এই পর্বটি প্রচারিত হবে ৩০ মার্চ শনিবার রাত ৯টা ১০ মিনিটে।