২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এই প্রথম অপূর্ব-মেহেজাবিন

প্রথমবারের মতো জুটি বদ্ধ হলেন লাক্স চ্যানেল আই সুপারস্টার মেহেজাবিন ও মডেল, অভিনেতা অপূর্ব। ‘অবশেষে অন্য কিছু’ শিরোনামের খ- নাটকটি রচনা করেছেন শফিকুর রহমান শান্তনু ও পরিচালনা করেছেন মনিরুজ্জামান নাহিদ। এতে আরো অভিনয় করেছেন বড়দা মিঠু, শ্যামা, রিজ, আমিনুর রহমান, তারেক মাহমুদ প্রমুখ।

রাশেদ শাওন

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Mar 2013, 01:13 PM

Updated : 25 Apr 2022, 06:32 PM

এ বিষয়ে নাহিদ বলেন, ‘এই নাটকে অর্পা চরিত্রে অভিনয় করেছেন মেহেজাবিন ও কাজলের ভূমিকায় দেখা যাবে অপূর্বকে। দু’জনই অনেকদিন ধরে মিডিয়াতে কাজ করলেও এই প্রথম জুটিবদ্ধ হয়ে কাজ করছেন তারা।

নাহিদ নাটকটির গল্প সম্পর্কে জানিয়েছেন, অর্পা ভালোবাসে সোয়েব নামে একজন বখাটেকে। সে বিয়ের আসর থেকে পালিয়ে রেলষ্টেশনে গিয়ে অপেক্ষা করে সোয়েবের জন্য। কিন্তু সোয়েব যোগাযোগ করে না অর্পার সাথে। অন্যদিকে কাজল গ্রামের বাড়িতে যাওয়ার জন্য একই সময় স্টেশনে আসে। বিপদগ্রস্থ অর্পা সাহায্য চায় কাজলের কাছে। কাজল তাকে নিয়ে আসে গ্রামের বড় ভাই রাজীবের সাবলেট বাসায়। এদিকে সদ্য বিবাহিত রাজীব শ্বশুর বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে যায়। পুরো ফ্ল্যাটে থেকে যায় অর্পা ও কাজল। চলতে থাকে তাদের নিজ ঘরে পরবাস জীবন। কাজল ধীরে ধীরে বুঝতে পারে অর্পার প্রতি তৈরি হচ্ছে দুর্বলতা। কয়েকটা দিন পার হতে অর্পা বুঝতে পারে সোয়েবের প্রতারণা। তখন থেকে সে ভুলে যেতে চায় সোয়েবের চিহ্ন। স্মৃতি থেকে মুছে ফেলে সোয়েবের সমস্ত ঠিকানা। তৈরি হতে থাকে কাজলের প্রতি দুর্বলতা। অর্পা ও কাজলের মধ্যে একদিন হয়ে যায় গভীর সম্পর্ক। বিয়ে করে ফেলে অর্পা-কাজল। হঠাৎ করেই মাস দু’য়েক পরে রাস্তায় দেখা হয় সোয়েবের সাথে। প্রতারক সোয়েব তার কথার জালে বেঁধে আবারো ধোঁকা দিয়ে অর্পাকে নিয়ে যায় সাথে করে। নিজের ভুল স্বীকার করার এক পর্যায়ে অর্পাকে অপমান করে সোয়েব। দু’জনার মাঝে চলে তর্কযুদ্ধ। এমনি একটা সময় গাড়ি দুর্ঘটনায় মারা যায় সোয়েব। আর কাজলের ভালোবাসায় বেচে যায় অর্পা।