২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘সীতা আউর গীতা’র রিমেকে ক্যাট

১৯৭০ সালের বলিউডি সিনিয়র অভিনেত্রী হেমা মালিনী অভিনীত সুপারহিট সিনেমা ‘সীতা আউর গীতা’র রিমেকে অভিনয় করবেন বলিউডি অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। খবর জি নিউজ ব্যুরোর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

অদ্বিতী ডি কস্তা, প্রদায়ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Mar 2013, 09:13 AM

Updated : 25 Apr 2022, 06:32 PM

একটি প্রভাবশালী সংবাদ মাধ্যম জানিয়েছে, সিনেমাটিতে দ্বৈত চরিত্রে অভিনয় করবেন ক্যাট। মাধ্যমটিকে নির্মাতা রমেশ সিপ্পির ছেলে রোহান বলেন, ‘বাবা সিনেমাটি পরিচালনা করছেন না।’

এদিকে বলিউডের ‘ড্রিম গার্ল’ অভিনীত আলোচিত চরিত্রে অভিনয়ের সুযোগ পেয়ে দারুণ আনন্দিত ক্যাটরিনা। কারণ হেমা অভিনীত সিনেমাগুলোর মধ্যে ‘সীতা আউর গীতা’ ক্যাটের অন্যতম প্রিয়।

বর্তমানে সিপ্পি এবং ক্যাট সিনেমাটি নিয়ে প্রাথমিক আলোচনা শেষ করেছেন। তবে সিনেমটির বিষয়ে এখনই তারা কেউই কোনো কথা বলতে চাইছেন না।