নেয়ামুল-রাব্বানী’র ধারাবাহিক ‘তবুও জীবন’
এনটিভির জন্য এপ্রিলের প্রথম সপ্তাহ থেকে শুটিং শুরু হচ্ছে নতুন ধারাবাহিক নাটক ‘তবুও জীবন’-এর। এটি রচনা করেছেন গোলাম রাব্বানী এবং পরিচালনা করছেন নঈম ইমতিয়াজ নেয়ামুল।
এ বিষয়ে নেয়ামুল বলেন, বর্তমানে ১০৪ পর্বের এই ধারাবাহিকের শিল্পী নির্বাচন কাজ চলছে। শিগগিরি আনুষ্ঠানিকভাবে নাটকের কলাকুশলীদের নাম ঘোষণা করা হবে।
তিনি আরো বলেন ‘অনেক দিন ধরেই পরিকল্পনা করছিলাম একটি ধারাবাহিক নাটক নির্মাণের। নানা কারণে হয়ে উঠছিলো না। গল্পটি আমার পছন্দ হয়েছে। চ্যানেলও পছন্দ করেছে। ফলে আমরা একটি ভালো কাজ করবো বলে নাটকটি বানাতে নেমেছি।’
গোলাম রাব্বানী বলেন ‘এটা আমার প্রথম সলো ধারাবাহিক। এ কারণে অনেক বেশি চ্যালেঞ্জের মধ্যে দিয়ে যেতে হচ্ছে আমাকে। আমি এখানে জীবনের গল্প বলতে চেয়েছি। জীবনও যে আলাদা একটি চরিত্র এবং আমাদের জীবনে এই জীবনের গুরুত্ব কতটুকু, শত দুঃখ কষ্টের পরেও জীবন হাসে আনন্দে, কারণ জীবনের কাছে জীবন সুন্দর।’
এর আগে গোলাম রাব্বানীর রচনায় ‘ভালোবাসার অনুষঙ্গ’, ‘মুদ্রার এপিঠ ওপিঠ’, ‘টিকেট রহস্য’ ‘মুমুর জন্য’ ‘জীবন রঙের ঘ্রাণ’ ‘রান্না কান্না’ নাটকগুলো তৈরি করেছেন নেয়ামুল। এই জুটির এটাই প্রথম ধারাবাহিক।
