২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রবীন্দ্রসরোবর মঞ্চে ‘জীয়ন্তকাল’

২৮ মার্চ বৃহস্পতিবার ধানমন্ডির রবীন্দ্রসরোবর মঞ্চে সন্ধ্যা সোয়া ৬ টায় প্রদর্শিত হতে যাচ্ছে ঢাকা থিয়েটারের মুক্তিযুদ্ধভিত্তিক নাটক ‘জীয়ন্তকাল’। এটি রচনা করেছেন রুবাইয়াৎ আহমেদ এবং নির্দেশনা সামিউন জাহান দোলা ও ওয়াসিম আহমেদ।

রাশেদ শাওন

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Mar 2013, 02:37 PM

Updated : 25 Apr 2022, 06:31 PM

ঢাকা থিয়েটারের ৩৪ তম প্রযোজনাটিতে অভিনয় করেছেন মোস্তফা রতন, সাজ্জাদ রাজীব, রফিক মোহাম্মদ, সেঁজুতি খান তমা, হাসনাত মিথুন, শাহজাদা স¤্রাট, সউদ চৌধুরী, জয়শ্রী মজুমদার লতা, আয়শা রহমান আশা, তারেক, সৌজন্য অধিকারী প্রমুখ। প্রযোজনাটিতে সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন চন্দন চৌধুরী।

এ বিষয়ে রুবাইয়াৎ গ্লিটজকে বলেন, ‘ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ আয়োজিত ‘মহান স্বাধীনতা দিবস, আন্তর্জাতিক নারী দিবস এবং বিশ্ব নাট্য দিবস উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও নাট্য প্রদর্শনী’ তে এই পথনাটকটি প্রদর্শিত হবে।’

তিনি প্রযোজনাটি সম্পর্কে বলেন, ‘বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের ৪২ বছর অতিক্রান্ত হলেও এখনো পর্যন্ত সম্পন্ন হয়নি রাজাকার, আলবদর ও যুদ্ধাপরাধীদের বিচার। আমাদেরকালের প্রজন্মের একটি বড় অংশই আজ মুক্তিযুদ্ধের ইতিহাস প্রশ্নে নানা বিভাজনের শিকার। তাদের কাছে তেমন রেখাপাত করে না সেই রক্তাক্তকালের কথকতা। ‘জীয়ন্তকাল’-এ আমাদের পূর্বসূরীদের আত্মত্যাগ ও সংগ্রামের শোণিতগাঁথাই তুলে ধরা হয়েছে কয়েকটি গল্পের মধ্য দিয়ে। দর্শক মহান মুক্তিযুদ্ধকালে আমাদের দেশটিতে যে ভয়ানক তা-ব নেমে এসেছিল তার কতিপয় চিত্র দর্শনের পাশাপাশি নতুন সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয় অনুভব করবেন। নাট্যের অন্তিমে এই ভূখ-ের স্বাধীনতার জন্য আত্মত্যাগকারী আমাদের মহান শহীদ মুক্তিযোদ্ধারা ছায়া শরীরে ভর করে যুদ্ধাপরাধীদের বিচারের দাবি জানিয়েছেন।