চলচ্চিত্রে ‘পাওয়ার ভয়েজ’-এর শিল্পীরা
‘পাওয়ার ভয়েজ ২০১২’র শীর্ষ ১০জনের ৫জন প্রথম বারের মত গাইলেন ঢাকাই চলচ্চিত্রের জন্য। মো. জাকির খান পরিচালিত ‘রাঙা মন’ সিনেমার জন্য গান করেছেন রাজু, কর্নিয়া, মাসুম, বেলি ও ইভা।
এ বিষয়ে জাকির খান জানিয়েছেন, ‘সিনেমাটিতে তিনটি গান থাকছে। এর মধ্যে ২টি দ্বৈত গানে কন্ঠ দিয়েছেন রাজু ও কর্নিয়া এবং মাসুম ও বেলি। একটি একক গানে কণ্ঠ দিয়েছেন ইভা।
জাকির খান আরো বলেন, ‘সিনেমাটির সংগীত পরিচালনায় রয়েছেন ইমন সাহা। ছবির গানগুলো লিখেছেন কবির বকুল ও রাহাত কবির।’
