২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভক্তের পাশে দাঁড়ালেন রাসেল

কৌতুকাভিনেতা রাসেল ব্র্যান্ড সম্প্রতি এক ভক্তের জন্য টুইটারে সাহায্য চেয়েছেন। ব্লাড ক্যান্সারে আক্রান্ত ওই ভক্তের জন্য টুইটারে একটি বিশেষ পোস্ট করেন তিনি। খবর ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিসের।

জেনিফার ডি প্যারিস

প্রদায়ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Mar 2013, 11:46 AM

Updated : 25 Apr 2022, 06:31 PM

মার্চের ২০ তারিখে একটি টিনএজ ক্যান্সার ট্রাস্ট তহবিলের অনুষ্ঠানে রাসেল তার ১৭ বছর বয়সি ভক্ত আনিসা হুসেইনের সঙ্গে পরিচিত হন।

‘ফিমেলফার্স্টডটইউকে’ জানিয়েছে, মেয়েটি ব্লাড কান্সারে আক্রান্ত এবং বিরল প্রজাতির একটি বিশেষ ‘বোন ম্যারো’র জন্য তার চিকিৎসা করা সম্ভব হচ্ছে না। খবরটি জানার পর রাসেল তার টুইটার পেজে ক্যান্সার সংস্থাটির লিঙ্ক দিয়ে ভক্তদের উদ্দেশ্যে লেখেন, ‘আমার বন্ধু, আনিসার একটি বোন ম্যারো প্রয়োজন। তার জন্য বোন ম্যারো খুঁজতে আমাদের সাহায্য করুন, সে খুবই সুন্দর একটি মেয়ে।‘