নিশো-মেহজাবিনের ‘ব্লাইন্ড ডেইট’
পহেলা বৈশাখে আফরান নিশো, মেহেজাবিনের নাটক ‘ব্লাইন্ড ডেইট’ প্রচারিত হবে। হুমায়ূন কবীরের রচনায় মনিরুজ্জামান নাহিদের পরিচালনায় অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন ফারজানা ছবি, সমু চৌধুরি, জিনিয়া খন্দকার, তারিক স্বপন, বাদল, ডেবিট প্রমুখ।
নাটকের গল্প নিয়ে পরিচালক নাহিদ গ্লিটজকে বলেন, ‘পিয়াল নামের চরিত্রকে কেন্দ্র করে নাটকের গল্প এগিয়েছে। হঠাৎ দেখায় সে এক মেয়ের প্রেমে পড়ে। তার প্রেম মুহূর্তেই এমন পর্যায়ে পৌঁছায় যে সে অসুস্থবোধ করতে থাকে। পরে কোন এক উপায়ে সে মেয়েটির ফোন নাম্বার সংগ্রহ করে। কিন্তু নাম্বারটি ভুল প্রমাণিত হয় অনেক পরে। পিয়াল তখন সিদ্ধান্ত নেয় ভুল প্রেমকে নিয়েই সে তার জীবন সাজাবে।’
