২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জুটি বাঁধছেন অ্যাডেল-রবি

সম্প্রতি জানা গেছে, পরবর্তী অ্যালবামে একসঙ্গে গান গাওয়ার প্রস্তুতি নিচ্ছেন অস্কার জয়ী সঙ্গীত শিল্পী অ্যাডেল এবং পপ তারকা রবি উইলিয়ামস। খবর ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিসের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

অদ্বিতী ডি কস্তা, প্রদায়ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Mar 2013, 07:34 PM

Updated : 25 Apr 2022, 06:31 PM

ব্রিটিশ ট্যাবলয়েড দি সান জানায়, ফেব্রুয়ারি মাসে অ্যাকাডেমি অ্যাওয়ার্ডের আসরে রবি এবং তার স্ত্রী আয়ডার সঙ্গে ঘনিষ্ট সম্পর্ক গড়ে ওঠে অ্যাডেলের। সংবাদ মাধ্যমটি জানায়, ‘রবির সঙ্গে অ্যাডেলের বেশ ভালো বন্ধুত্ব গড়ে উঠেছে। এবার তারা একসঙ্গে কিছু করার চিন্তা করছেন। ফেব্রুয়ারিতে অস্কারের কারণে অ্যাডেল লস অ্যাঞ্জেলসে ছিলেন।’

মাধ্যমটি আরও জানায়, ‘তারা এরই মধ্যে বেশ কিছু পরিকল্পনা করেছেন। তবে চূড়ান্তভাবে এখনও কিছুই ঠিক করেননি। এখনও একেবারেই প্রাথমিক স্তরে রয়েছে বিষয়টি।’