২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৫০ প্রেক্ষাগৃহে ‘শিরি ফরহাদ’

২২ মার্চ ঢাকাসহ সারা দেশে ৫০টি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে গাজী মাহবুব পরিচালিত ডিজিটাল প্রযুক্তিতে নির্মিত চলচ্চিত্র শিরি ফরহাদ। ইমপ্রেস টেলিফিল্মের ব্যানারে এতে অভিনয় করেছেন শাবনূর, রিয়াজ, আহমেদ শরীফ, ডন, আফজাল শরীফ, পাপিয়া, পীরজাদা, রেহানা, জলি ও নবাগত মেহবুবা। সিনেমার বিভিন্ন গানে কণ্ঠ দিয়েছেন সাবিনা ইয়াসমীন, সুবীর নন্দী, এন্ড্রু কিশোর, কনকচাঁপা, সামিনা চৌধুরী ও বেবী নাজনীন। সুর ও সংগীত পরিচালনা করেছেন আহমেদ ইমতিয়াজ বুলবুল।

রাশেদ শাওন

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Mar 2013, 12:07 PM

Updated : 23 Aug 2022, 10:25 AM

পরিচালক গাজী মাহবুব বলেন, ‘অনেক বছর পর শাবনূর-রিয়াজ জুটিকে দর্শকেরা দেখতে পাবেন। সিনেমাটি নির্মাণ করতে অনেক শ্রম, অনেক সময় এবং অনেক অর্থ ব্যয় হয়েছে। আশা করি দর্শকদের সিনেমাটি ভালো লাগবে।’

তিনি আরো বলেন, ‘সিনেমার গল্প পারস্যের বিখ্যাত কাহিনী থেকে নেওয়া। ফরহাদ শিরিকে না দেখেই তার ভাস্কর্য তৈরি করে। অন্যদিকে শিরি শিশু বয়স থেকে কিশোরী বয়স পর্যন্ত যাকে ঘুমের ঘোরে দেখে, স্বপ্নে যার সঙ্গে বারবার বিচরণ করে, সেও নিশ্চয়ই পৃথিবীতে আছে। গল্পের প্রথম নাটকীয়তা: দু’জনের দেখা হয়। এরপর প্রেম। কিন্তু দ্বিতীয় নাটকীয়তায় শুরু হয় দু’জনের বিচ্ছেদ, হাহাকার নিয়ে।’