জাতীয় পুরস্কারের চাপ নিতে চাই না: সুজিত
বলিউডি পরিচালক সুজিত সরকার ভারতের জাতীয় পুরস্কার পাবার চিন্তা নিয়ে কাজ করতে চান না। কারণ তিনি মনে করেন এতে তিনি ভালো কাজ উপহার দিতে পারবেন না। খবর ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিসের।
এক সাক্ষাৎকারে সুজিত বলেন, ‘আমি আশা রাখি তবে আমি চাপ নিতে চাইছি না। কারণ চিন্তা মাথায় থাকলে ভালো সিনেমা তৈরি করা আমার পক্ষে সম্ভব নয়। চিন্তা মুক্ত থাকলে তবেই আমি ভালো কিছু তৈরি করতে পারবো।’
বর্তমানে পরবর্তী সিনেমা ‘মাদ্রাস ক্যাফে’-এর কাজে ব্যস্ত আছেন তিনি। তিনি বলেন, ‘আমার মাথায় ধারণা এলে আমি সেভাবে কাজ করার চেষ্টা করি। মাদ্রাস ক্যাফে একটি ভালো গল্প। আমি চেষ্টা করছি সঠিকভাবে ফুটিয়ে তোলার। আশা করছি সিনেমাটির অভিনয় শিল্পীরাও ভালো কাজ করবেন যা তাদের বিভিন্ন পুরস্কার জয়ে সাহায্য করবে।’
সিনেমাটিতে অভিনয় করছেন জন আব্রাহাম এবং নার্গিস ফাখরি।
