আবার ঝামেলায় লোহান
‘দ্য লিজ অ্যান্ড ডিক’ খ্যাত অভিনেত্রী লিণ্ডসে লোহান তৃতীয়বারের মতো অভিযুক্ত হলেন সড়ক দুর্ঘটনার দায়ে। এনডিটিভি জানায়, এ জন্য তাকে ৯০ দিনের জন্য পুনর্বাসনে যাবার আদেশ দেওয়া হয়েছে।
১৮ মার্চ তারিখে শুটিংয়ে যাবার পথে প্যাসিফিক কোস্ট হাইওয়েতে তিনি ওই দুর্ঘটনা ঘটান। সেসময় তিনি পুলিশের কাছে মিথ্যা বলেন এবং তাদের কাজে বাধা দেবার চেষ্টা করেন বলেও অভিযোগ করা হয়।
আদালত থেকে তাকে ৯০ দিনের পুনর্বাসন, ৩০ দিনের সমাজ শ্রম এবং ১৮ মাসের মানসিক চিকিৎসা নেবার আদেশ দেওয়া হয়েছে। আর সে আদেশ মেনেও নিয়েছেন লোহান।
সেই ২০০৭ সাল থেকে বারবার জেলে যেতে হয়েছে এই পাগলাটে অভিনেত্রীকে। এর মধ্যে দু’বার গ্রেপ্তার হন অসাবধানভাবে গাড়ি চালানর জন্য।
