সেরা নাচিয়েদের মুখোমুখি শাহেদ
২০ মার্চ, বুধবার রাত ৯টা ০৫মিনিটে প্রচার হবে ‘ম্যাঙ্গোলি নাচো বাংলাদেশ নাচো’র সেরা তিন প্রতিযোগীকে নিয়ে বিশেষ টক শো। অনুষ্ঠানে সেরা তিন প্রতিযোগী তাদের অনুভূতি প্রকাশ করার পাশাপাশি তাঁদের অভিজ্ঞতা, ফাইনালের নানাবিধ বিষয় এবং ভবিষ্যতের পরিকল্পনা নিয়ে কথা বলবেন।
এই প্রতিযোগিতায় প্রথম হয়েছিলেন চট্টগ্রামের সূচনা বনিক, দ্বিতীয় বিজয়ী ঢাকার মিম চৌধুরী এবং তৃতীয় বিজয়ী চট্রগ্রামের জয়ন্তী বনিক।
সেরা তিনজনের সঙ্গে সঞ্চালকের ভূমিকায় কথা বলবেন শামীম শাহেদ। ১১ মার্চ রাজধানীর এক পাঁচতারকা হোটেলে অনুষ্ঠানটির চূড়ান্ত আয়োজন অনুষ্ঠিত হয়। ওই প্রতিযোগিতার মূল বিচারক ছিলেন নৃত্যশিল্পী শিবলী মহম্মদ, চিত্রনায়ক ফেরদৌস এবং মডেল ও নৃত্যশিল্পী ফারজানা রিয়া চৌধুরী।
অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন রেজা ইসলাম এবং নির্বাহী প্রযোজনার দায়িত্বে নাহিদ আহমেদ বিপ্লব।
