‘তোমার জন্য’
সম্প্রতি তৈরি হয়েছে একক নাটক ‘তোমার জন্য’। সিকদার ডায়মন্ড রচিত নাটকটি পরিচালনা করেছেন রাশেদ রাহা। এতে অভিনয় করেছেন গাজী রাকায়েত, নিশো, টয়া, স্পর্শিয়া, নোমিরা, রাজীব সালেহীন ও কার্তিক। এটি প্রচারিত হবে ২১ মার্চ বৃহস্পতিবার রাত ১১টায় এটিএন বাংলায়।
রাশেদ আরো বলেন, ‘এতে আগন্তুকের চরিত্রে অভিনয় করেছেন গাজী রাকায়েত। তিনি এই নাটকটির জন্য দীর্ঘ পথ পায়ে হেঁটেছেন। আমরা চট্টগ্রাম বিশ্বরোড এবং কলাকুপায় একটি পুরানো বাড়িতে শুটিং করেছি। আশা করছি দর্শকরা নাটকটি উপভোগ করবেন।’
