২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পেছালো ‘জবস’ এর মুক্তি

হলিউডি অভিনেতা অ্যাস্টন কুচার অভিনীত স্টিভ জবসের জীবনীমূলক সিনেমাটির মুক্তির তারিখ ১৯ এপ্রিল নির্ধারিত হলেও নির্মাতারা জানিয়েছেন প্রচারণার জন্য আরও কিছুদিন সময় চান তারা। খবর প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়ার।

জেনিফার ডি প্যারিস

প্রদায়ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Mar 2013, 11:40 AM

Updated : 25 Apr 2022, 06:29 PM

‘হলিউড রিপোর্টার’ জানিয়েছে, স্টিভ জবসের জীবনের উপর গড়ে ওঠা এই সিনেমাটি মুক্তি পাবার কথা ছিল ‘অ্যাপল কম্পিউটার’এর ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে অর্থাৎ এপ্রিল মাসের ১৯ তারিখে। কিন্তু এখন নতুন একটি তারিখ নির্ধারণ করা হয়েছে।

‘জবস’ নামের সিনেমাটিতে মূলত দেখানো হয়েছে স্টিভ জবস কীভাবে কলেজের পড়া ছেড়ে দেওয়ার পর থেকে বিশ শতকের কম্পিউটার বিপ্লবের ইতিহাসে সবচাইতে বড় ভূমিকা পালনকারী একটি কোম্পানির মালিক হয়ে ওঠেন। সিনেমাটির অনেকাংশ শুটিং করা হয়েছে ক্যালিফোর্নিয়ার পাল আলতোর একটি গ্যারেজে যেখানে জবস প্রথমবারের মত নিজের দোকান শুরু করেছিলেন। 

জোশুয়া মাইকেল স্টার্ন পরিচালিত সিনেমাটি এর আগে জানুয়ারি মাসে ‘সানড্যান্স ফেস্টিভ্যাল’এ প্রদর্শিত হয়েছিল। সিনেমাটিতে অভিনয় করেছেন অ্যাস্টন কুচার, ডারমট মুলরনি, জশ গ্যাড এবং লুকাস হাস।