সাড়ে আটশ’ পেরিয়ে ‘দিন প্রতিদিন’
বাংলাভিশনের প্রতিদিনের সাক্ষাৎকারমূলক অনুষ্ঠান ‘দিন প্রতিদিন’ ৮৫০তম পর্ব পেরিয়েছে। অনুষ্ঠানটির প্রযোজক প্রসূন বড়–য়া এবং তাহমিনা মুক্তা। প্রতিদিন সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠানটি উপস্থাপনা করেন সুমাইয়া শাকি এবং সাবরিনা সাবা।
প্রসূন বড়–য়া গ্লিটজকে বলেন, ‘অনুষ্ঠানের অতিথিরা তাদের কাজ নিয়ে কথা বলেন। অনুষ্ঠানে যারা অতিথি হয়ে আসেন তারা সবাই পরিচিত বা জনপ্রিয় হবেন এমন কোনো কথা নেই। যারা দেশের জন্য কাজ করে যাচ্ছেন তাদেরকেই আমরা এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানাই।’
