রণবীরের শিক্ষক সোনাক্ষি!
মুক্তি প্রতীক্ষিত ‘লুটেরা’ সিনেমাতে একজন প্রেমিকের চরিত্রে অভিনয় করেছেন বলিউডি অভিনেতা রণবীর সিং। চরিত্রের খাতিরে হাসি খুশি রণবীরকে কাঁদতেও হয়েছে। আর তা নিয়ে দুশ্চিন্তায় ভুগলেও, কঠিন পরিস্থিতিতে তাকে স্থির থাকা শেখাতে নাকি অনেকটা শিক্ষকের ভূমিকাই পালন করেছেন সহ-অভিনেত্রী সোনাক্ষি সিনহা। খবর প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়ার।
২০১০ সালে ইয়াশ রাজ ফিল্মের ‘ব্যান্ড বাজা বারাত’ সিনেমার মধ্য দিয়ে বলিউডে যাত্রা শুরু করেন রণবীর। ওই সিনেমায় দিল্লির একটি ছেলের চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। এরপর ‘লেডিস ভাসের্স রিকি বেহল’ সিনেমায় অভিনয় করেছেন তিনি।
তবে বিক্রমাদিত্য পরিচালিত ‘লুটেরা’ সিনেমায় সম্পূর্ণ ভিন্নধর্মী চরিত্রে অভিনয় করছেন তিনি। এ বিষয়ে রণবীর বলেন, ‘আমার আগের সিনেমাগুলোতে হাসি খুশি চরিত্রে অভিনয় করেছি। তবে এবার ভিন্ন ধরনের কিছুতে কাজ করার সুযোগ পেয়ে আমি খুশি। শুরুতে আমি খুবই চিন্তিত ছিলাম কারণ ভেবেছিলাম আমি পারব না। বিক্রম আমাকে রাজি করিয়েছিলেন কাজ করতে।’
রণবীর সোনাক্ষির বিষয়ে বলেন, ‘তার সঙ্গে কাজের অভিজ্ঞতা সত্যিই অসাধারণ। তার কাছ থেকে নিজেকে নিয়ন্ত্রণ করতে শিখেছি আমি।’
একতা কাপুরের বালাজি মোশন পিকচারসের ব্যনারে সিনেমাটি পরিচালনা করেছেন অনুরাগ কাশ্যপ, বিক্রমাদিত্য মোটওয়ান, বিকাশ বাহলান্দ এবং মধু মনতেনা।
