‘জুরাসিক পার্ক ৪’
হলিউডি পরিচালক কলিন ট্রিভোরোকে ডায়নোসর ভিত্তিক সিনেমা ‘জুরাসিক পার্ক’-এর চতুর্থ পর্বের পরিচালনার জন্য বেছে নিয়েছেন পরিচালক স্টিভেন স্পিলবার্গ। খবর প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়ার।
এক বরাতে সংবাদ মাধ্যমটি জানায়, ‘জুরাসিক পার্ক’ সিরিজের প্রথম দু’টি সিনেমা পরিচালনা করেছিলেন স্পিলবার্গ। রিক জাফা এবং আমেন্ডা সিলভারের চিত্রনাট্যে ‘জুরাসিক পার্ক ৪’ সিনেমার নির্বাহী প্রযোজক হিসেবে থাকবেন তিনি।
১৯৯৩ সালে মুক্তিপ্রাপ্ত ওই সিরিজের প্রথম সিনেমাটি ১৯০ কোটি মার্কিন ডলার তুলে নেয় বক্স অফিস থেকে। ২০১৪ সালে বিশ্বব্যাপী ‘জুরাসিক পার্ক ৪’ মুক্তি পাবে বলে আশা করা হচ্ছে।
