আমি ভালোভাবে মরতে পেরেছি: সুজয়
ভাই-বোনের ভালোবাসার শক্তিকে উপজীব্য করে ‘পানা ফুল ধুতরা ফুল’ নাটকে পরিচালক গিয়াসউদ্দিন সেলিমের ছেলে সুজয় অভিনয় করেছেন ছোট ভাই অপুর চরিত্রে। আর বড় বোন কাজলের চরিত্রে অভিনয় করেছেন নুসরাত ইমরোজ তিশা।
এ বিষয়ে সুজয় গ্লিটজকে জানিয়েছেন, ‘তিশা আপুর ছোট ভাইয়ের চরিত্রে অভিনয় করেছি আমি। আমার জন্য তিশা আপু কাজ ছেড়ে পালিয়ে আসে। নাটকের শেষের দিকে আমি মারা যাই। দৃশ্যটায় আমি ভালোভাবেই মরতে পেরেছি।’
নাটকটিতে আরো অভিনয় করেছেন জোত্যিষী বাবার চরিত্রে দুখু সুমন। নারী ও শিশু পাচারকারীর চরিত্রে দেখা যাবে মানস বন্দোপাধ্যায়কে। সুমন ধরের চিত্রনাট্য ও পরিচালনায় নাটকটি ১৫ মার্চ রাত ৯টা ৪৫ মিনিটে প্রচার করবে দেশ টিভি।
সুজয় এর আগেও বেশ কয়েকটি একক নাটক ও ধারাবাহিকে অভিনয় করেছেন।
