এমটিভিতে চিরকুট
এবারে ভারতের জনপ্রিয় মিউজিক চ্যানেল এমটিভিতে সম্প্রচারিত হবে বাংলাদেশের ব্যান্ড চিরকুট-এর গান। ব্যান্ডটির শ্রোতাপ্রিয় ‘কাটাকুটি’ গানটি চ্যানেলটির সংগীত বিষয়ক অনুষ্ঠান এমটিভি রুটস-এ প্রচারিত হবে ১৫ মার্চ রাত ৯টা ৩০ মিনিটে। এই অনুষ্ঠানটি পরিচালনা করেন রাহুল মোহাম্মদ অলিন্দিব।
সুমি আরো বলেন, ‘আমরা ২২ ও ২৩ নভেম্বর দিল্লি ও মুম্বাইয়ে কনসার্টে অংশ নিয়েছিলাম। সে সময় অনেকেই আমাদের পারফর্মেন্সের প্রশংসা করেছেন। সেই সুত্র ধরেই ওরা আমাদের সঙ্গে যোগাযোগ করে। ২০১১ সালে গানটির মিউজিক ভিডিওটি তৈরি করা হয়। সেটিই তারা সম্প্রচার করবে।’
ব্যান্ড ‘চিরকুট’-এর প্রথম অ্যালবাম চিরকুটনামা। এটি ২০০৯ সালে প্রকাশিত হয়। এরপরে তারা মঞ্চে কনসার্টে অংশ নেওয়ার পাশাপাশি বেশকিছু নাটক ও সিনেমায় গান করলেও তাদের অ্যালবাম প্রকাশ করেনি। এখন ব্যান্ডটি তাদের পরের অ্যালবামের কাজ নিয়ে ব্যস্ত আছে। এ বছরের এপ্রিল মাসে প্রকাশের জন্য কাজ চলছে।
