রবীন্দ্রনাথকে নিয়ে ‘দেবলীনার একাত্তর’
রবীন্দ্রনাথকে নিয়ে মুক্তিযুদ্ধ কেন্দ্রিক সিনেমা ‘দেবলীনার একাত্তর’ বানাবেন লেখক ও গবেষক রুদ্র সাইফুল। ১৯৬১ থেকে ১৯৭১ সাল পর্যন্ত ১০ বছর সময়কে ধরে নির্মিত হচ্ছে চলচ্চিত্রটি। আর চলচ্চিত্রটিতে ফুটিয়ে তোলা হবে একাত্তরে রবীন্দ্রনাথের ভূমিকা।
রুদ্র সাইফুল আরো বলেন, ‘খুব শিগগিরি শুটিং শুরু হবে চলচ্চিত্রটির। দেবলীনা চরিত্রে কে অভিনয় করবেন তা আমি চমক হিসেবে রাখতে চাই। বলিউডের দু’এক জনের সঙ্গে কথা চলছে। কথা বলছি দেশের অভিনেত্রীদের সঙ্গেও।’
