২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্র্যাঞ্জেলিনা এবং অ্যানিস্টন-থেরক্স: একই দিনে হতে পারে দু’টি বিয়ে

হলিউডের দুই তারকা জুটি ব্র্যাড পিট-আঞ্জেলিনা জোলি এবং জেনিফার অ্যানিস্টন-জাস্টিন থেরক্সের বিয়ের তারিখ মিলে যেতে পারে বলে ধারণা করছেন অনেকেই। খবর ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিসের।

জেনিফার ডি প্যারিস

প্রদায়ক, বিডিনিউজটোয়েন্টিফোরডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Mar 2013, 06:27 PM

Updated : 25 Apr 2022, 06:28 PM

জানা গেছে, বিয়ের লাইসেন্সের জন্য মার্চ মাসের শেষের দিকেই আবেদন করবেন ব্র্যাঞ্জেলিনা আর লাইসেন্স পাবার ৯০ দিনের মধ্যে বিয়ের কাজটা সেরে ফেলতে হবে তাদের। এদিকে জেনিফার এখনও কোনো তারিখ ঘোষণা না করলেও অনেকেই ধারণা করছেন ঠিক ওই সময়টাতেই জাস্টিনকে বিয়ে করবেন তিনি।

‘দ্যাসানডটইউকে’কে এ বিষয়ে সূত্র জানিয়েছে, ‘লাইসেন্সের কারণে ব্র্যাড এবং আঞ্জেলিনার হাতে এখন সময় বেশি নেই। তাদের বিয়ের মতো একটি বিয়ের প্রস্তুতির জন্য কয়েক মাস সময় আসলে কিছুই নয়।’

সূত্রটি আরও জানিয়েছে, ‘সম্ভবত মে মাসের কান চলচ্চিত্র উৎসবের পরেই বিয়ের অনুষ্ঠানটি করতে চাচ্ছেন ব্র্যাঞ্জেলিনা; কারণ ফ্রান্সেই গাঁটছড়া বাঁধার ইচ্ছা আছে তাদের।’