২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘ম্যাঙ্গোলি নাচো বাংলাদেশ নাচো’ জিতলেন সূচনা

নাচভিত্তিক রিয়ালিটি শো ‘ম্যাঙ্গোলি নাচো বাংলাদেশ নাচো’তে প্রথম স্থান অর্জন করেছেন সূচনা বনিক, দ্বিতীয় মিম চৌধুরী, তৃতীয় জয়ন্তী বনিক।

চিন্তামন তুষার চিন্তামন তুষার

প্রদায়ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Mar 2013, 02:03 PM

Updated : 26 Jul 2022, 03:00 PM

১১ মার্চ  রাজধানীর একটি পাঁচতারা হোটেলে বসেছিলো অনুষ্ঠানটির চূড়ান্ত আয়োজনের আসর। সঞ্চালনায় ছিলেন বাংলাভিশনের অনুষ্ঠান প্রধান শামীম শাহেদ। অনুষ্ঠানে জনপ্রিয় নৃত্যশিল্পী ও অভিনয়শিল্পী অপি করিম, রিচি সোলায়মান,স্বাগতা, শখ, নিসা, রথি, সম্প্রীতি নৃত্য পরিবেশন করেন। লাকি সেভেন-এর সেরা সাত প্রতিযোগীও একে একে নৃত্য পরিবেশন করেন। 

বাংলাভিশনের অনুষ্ঠান প্রধান শামীম শাহেদ প্রতিযোগীদের ধন্যবাদ জানিয়ে বলেন, ‘দ্বিতীয় সেশনে আশা করি, সবাই আমাদের সঙ্গে থাকবেন।’ এই প্রতিযোগিতার মূল বিচারক নৃত্যশিল্পী শিবলী মহম্মদ, চিত্রনায়ক ফেরদৌস এবং মডেল ও নৃত্যশিল্পী ফারজানা রিয়া চৌধুরী।

বাংলাভিশনের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আমিনুল হক ও গ্লোব সফট ড্রিংকস লি. এর ব্যাবস্থাপনা পরিচালক হারুনুর রশীদ প্রতিযোগিতায় প্রথম বিজয়ীর হাতে তুলে দেন ৫ লাখ টাকার চেক ও ডায়মন্ড ওয়ার্ল্ডের সৌজন্যে একটি হীরার মুকুট। দ্বিতীয় বিজয়ী পেয়েছেন ৩ লাখ টাকা। তৃতীয় বিজয়ী পেয়েছেন ১ লাখ টাকা এবং বাকি চারজন পেয়েছেন প্রত্যেকে ২৫ হাজার টাকা।