২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জেনিফারের বিয়ের পোশাক

হলিউডি অভিনেত্রী জেনিফার অ্যানিস্টোনের বিয়ের পোশাক নকশা করবেন ইতালীয় ফ্যাশন ডিজাইনার ভ্যালেন্তিনো। খবর প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়ার।

জেনিফার ডি প্যারিস

প্রদায়ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Mar 2013, 11:30 AM

Updated : 25 Apr 2022, 06:28 PM

‘হাফিংটন পোস্ট’ জানিয়েছে, হলিউডের সেলিব্রিটি ডিজাইনার ভ্যালেন্তিনো এবার তৈরি করছেন জেনিফারের বিয়ের পোশাকটি। তবে ভ্যালেন্তিনোর নকশা করা পোশাক এর আগেও বেশ কয়েকবার পরেছেন জেনিফার, যার মধ্যে রয়েছে সাম্প্রতিক সময়ের অস্কার অনুষ্ঠান। ফেব্রুয়ারিতে অস্কার সন্ধ্যায় জেনিফারের পরিহিত লাল রঙের গাউনটি ডিজাইন করেছিলেন ভ্যালেন্তিনো।

তবে জেনিফারই প্রথম তারকা নন যার বিয়ের পোশাক নকশা করছেন ভ্যালেন্তিনো; এর আগে অভিনেত্রী অ্যান হ্যাথওয়ে বিয়ের সময় ভ্যালেন্তিনোর ডিজাইন করা পোশাক পরেছিলেন।